বাকেরগঞ্জে হিজবুত তওহীদের ২ সদস্য আটক
বাকেরগঞ্জ, ২৩ নভেম্বর (বাকেরগঞ্জ সংবাদদাতা/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাকেরগঞ্জ থেকে হেযবুত তওহীদের সদস্য সন্দেহে ২ জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো- পটুয়াখালী জেলার বল্লভপুর গ্রামের মোজাম্মেল তালুকদারের ছেলে নজরুল ইসলাম (৩১) ও তুষখালী গ্রামের সালাম মাতুব্বরের ছেলে সোহাগ (১৮)। ২২ নভেম্বর মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ডের মেঘনা বাস কাউন্টারের সামনে থেকে কাদের আটক করে র্যাব।
তাদের কাছ থেকে ৬ টি দাজ্জাল ইহুদী খ্রিষ্টান সভ্যতা লেখা বই, ১২ টি হেজবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা চটি বই, ৩ টি জেহাদ লেখা চটি বই, ৬ টি দাজ্জাল ভিডিও সিডি, তওহীদ লেখা ৫ টি পত্রিকা, ৩৫ টি লিফলেট উদ্ধার করা হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় এই উদ্ধার ও আটক অভিযান করা হয়েছে বলে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
র্যাব সুত্র জানিয়েছে, র্যাবের একটি টহল দল বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ড মেঘনা কাউন্টারের সামনে উগ্র ধর্মীয় চিন্তা সম্বলিত বই, ডিস্ক ও লিফলেট ইত্যাদি বিতরণ এবং প্রচার করার সময় নজরুল ইসলাম ও সোহাগকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬ টি দাজ্জাল ইহুদী খ্রিষ্টান সভ্যতা লেখা বই, ১২ টি হেজবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা চটি বই, ৩ টি জেহাদ লেখা চটি বই, ৬ টি দাজ্জাল ভিডিও সিডি, তওহীদ লেখা ৫ টি পত্রিকা, ৩৫ টি লিফলেট উদ্ধার করা হয়।
–
(আমাদের বরিশাল ডটকম/বাকেরগঞ্জ/ডেস্ক/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |