Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১০:৫০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবেঃ প্রধান নির্বাচন কমিশনার
২৮ November ২০১১ Monday ৬:৩৫:৩৫ PM
Print this E-mail this

আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবেঃ প্রধান নির্বাচন কমিশনার


এটিএম শামসুল হুদা

বাকেরগঞ্জে উপজেলা নির্বাচন অফিসের সার্ভার ষ্টেশন ভবন পরিদর্শন করছেন প্রধান নির্বাচন কমিশনার বাকেরগঞ্জে উপজেলা নির্বাচন অফিসের সার্ভার ষ্টেশন ভবন পরিদর্শন করছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বাকেরগঞ্জ, ২৮ নভেম্বর (বাকেরগঞ্জ সংবাদদাতা/আমাদের বরিশাল ডটকম): ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। এ লক্ষ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা প্রথমে চট্রগ্রাম সিটি নির্বাচনে একটি কেন্দ্রে, এরপর নারায়নগঞ্জ সিটি নির্বাচনে আংশিক ইভিএম পদ্ধতি প্রয়োগ করে সফল হয়েছি। আশা করছি কুমিল্লা সিটি নির্বাচনে সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতি প্রয়োগ করে সম্পূর্নরুপে সফল হবো।’ ২৮ নভেম্বর সোমবার বাকেরগঞ্জে উপজেলা নির্বাচন অফিসের সার্ভার ষ্টেশনের নব-নির্মিত ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।

তিনি আরো বলেন, ‘কোন নির্বাচনেই সেনা মোতায়েনের প্রয়োজন নেই। ইভিএম পদ্ধতি প্রয়োগের জন্য আমরা ইতি মধ্যে ৩০ টি দলের সাথে সংলাপ করেছি।’

সার্ভার ষ্টেশন ভবন পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী কাজী মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লাল হোসেন, সহকারী কমিশনার ভূমি আবু নাসের ভুঁঞা, অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আল আমিন মিরাজ, সাধারণ সম্পাদক দানিসুর রহমান লিমন, উপজেলা প্রকৌশলী রাসেক খান, মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মনু তালকুদার, কামাল হোসেন তালুকদার, আশ্রাফুজ্জামান খোকন, আবুল বাশার হারুন, জাপা সেক্রেটারি মানিক হাওলাদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরুন সাহা, কমিশনার মোখলেসুর রহমান, প্রভাষক বিপ্লব মিত্র প্রমুখ।


(আমাদের বরিশাল ডটকম/বাকেরগঞ্জ/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com