Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১১:০০ PM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » ভাসানচরে ডি.আই.জি, জলদস্যূদের পুরোপুরি নির্মূলের দাবী জেলেদের
২৯ December ২০১১ Thursday ১০:৫৯:০৭ AM
Print this E-mail this

ভাসানচরে ডি.আই.জি, জলদস্যূদের পুরোপুরি নির্মূলের দাবী জেলেদের


মনপুরা, ২৯ ডিসেম্বর (মোঃ মাহবুবুল আলম শাহীন/আমাদের বরিশাল ডটকম): ভোলার মনপুরার দক্ষিনে অবস্থিত চর নিজাম সংলগ্ন সাগর মোহনার দ্বীপ ভাসানচরে প্রথম দফায় পুলিশের সাথে এবং দ্বিতীয় দফায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১১ জলদস্যূ নিহতের ঘটনায় সারা দেশে ব্যাপকভাবে তোলপাড় শুরু হয়। ঘটনার প্রায় ১৫ দিন পরে আলোচিত ঐ ঘটনাস্থল পরিদর্শনে মনপুরায় এসেছেন বরিশাল রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ডা. আবদুর রহিম। তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ বশীর আহমেদ। ২৯ ডিসেম্বর সকাল ১০ টায় তারা স্পীড বোট যোগে ঘটনাস্থল মনপুরার ভাসান চরের উদ্যেশ্যে রওয়ানা হন।

বেলা ১২ টায় তারা ভাসান চরে পৌছে ঐ এলাকাসহ জলদস্যূ নিয়ন্ত্রিত অন্যান্য চরের সার্বিক দিক পর্যবেক্ষন করেন। পরে তারা স্থানীয় চর নিজামসহ অন্যান্য এলাকার জেলেদের সাথে কথা বলেন। এসময় পুলিশের ডিআইজি জেলেদের উদ্দেশ্যে বলেন, জলদস্যূ পুরোপুরি নির্মূল করতে আপনাদের সার্বিক সহযোগীতা প্রয়োজন। এরই মধ্যে আপনাদেরকে সঙ্গে নিয়ে জলদস্যূ দমনে পুলিশ কিছুটা হলেও সফল হয়েছে। বাকি যারা আছে তারা গা ঢাকা দিয়েছে। অচিরেই জলদস্যূমূক্ত হবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন।

পরে তারা হাতিয়ার নিঝুম দ্বীপ, চর মোজাম্মেলসহ আরও কয়েকটি জলদস্যূ নিয়ন্ত্রিত এলাকা ঘুরে বিকেলেই তারা মনপুরার উদ্দেশ্যে রওয়ানা হয়ে স্পীড বোট নষ্ট হওয়ায় এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) তারা অপর একটি ট্রলারযোগে মেঘনা পাড়ী দিয়ে মনপুরা আসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য গত ১৪ই ডিসেম্বর মনপুরা থানার এস.আই মোঃ নুরুল আলম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনায় টহলরত অবস্থায় থাকলে বেলা ১২ টার দিকে ভাসানচরে অবস্থানরত জলদস্যূরা পুলিশকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি ছুড়ে। এতে করে জলদস্যূর গুলিতে বেলাল নামে এক নিরীহ জেলে নিহত হয়। পুলিশ পাল্টা গুলি চালালে বাহিনী প্রধান জাকিরসহ ১০ জলদস্যূ ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মনপুরা থানায় ৪টি মামলা দায়ের করে।

এদিকে গত ২০ ডিসেম্বর একই এলাকায় র‌্যাব-৮ (বরিশাল) এর একটি চৌকস দল টহল দিতে থাকলে জলদস্যূরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে বাহিনী প্রধান বাবুল ঘটনাস্থলে নিহত হয়। এর ২ দিন আগে চরফ্যাশনের চর শাহজালালে পুলিশ জলদস্যূদের অস্ত্র  তৈরীর কারখানা আবিস্কার করে। এরই মধ্যে জলদস্যূরা সাগর মোহনায় চরফ্যাশনের ২ জেলেকে হত্যা করে ফিসিং বোট লুট করে। পরপর জলদস্যূ সংক্রান্ত অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ায় সারা দেশের মানুষের নজর এখন মনপুরার ভাসান চরের দিকে। কয়েকজন জলদস্যূ নিহত হলেও বিশাল অংশ এখনও ধরাছোয়ার বাহিরে। তাই এখনও আতংক কাটছেনা জেলেদের। ৩০ ডিসেম্বর শুক্রবার উপজেলার দ. সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার নামক স্থানে উপ মহা পুলিশ পরিদর্শক(ডিআইজি) জেলেদের সাথে মত বিনিময় করবেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।


(আমাদের বরিশাল ডটকম/মনপুরা/মাআ/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com