Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:০৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল সফরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও প্রতিনিধি দল
১৮ January ২০১২ Wednesday ৯:৫৩:১৮ PM
Print this E-mail this

বরিশাল সফরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও প্রতিনিধি দল


বরিশাল ডেস্ক :: এক দিনের সফরে বরিশাল এসেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের একটি প্রতিনিধি দল। ১৮ জানুয়ারী বুধবার সকালে তারা বরিশাল এসে পৌছান। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা তাদের স্বাগত জানান।

খুলনা সিটি মেয়রের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন- খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হোসেন, নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, আর্কিটেক্ট রিক্তা পারভীন, প্যানেল মেয়র আজমল আহমেদ তপন, কাউন্সিলর আলী আকবর টিপু, শামসুজ্জামান মিয়া স্বপন ও মনির হোসেন।

সকালে তারা বরিশাল সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এরপর তিনি প্রতিনিধি দল নিয়ে বরিশালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও স্থাপনা পরিদর্শন করেন। এসময় প্রতিনিধি দলটি বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুর, কীর্তনখোলা নদীর পাড় সংলগ্ন মুক্তিযোদ্ধা পার্ক, নগরীর আমতলার মোড়ে অবস্থিত বিজয় বিহঙ্গ ও স্বাধীনতা পার্ক ঘুরে দেখেন।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com