|
| | | | ভোলার চরফ্যাশনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ভোলা, ২০ ফেব্রুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আলীগাও গ্রাম থেকে ২০ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় স্থানীয় নুরুল ইসলামের ঘরের পেছন থেকে অজ্ঞাত (২৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এর সাথে জড়িত সন্দেহে বাড়ির মালিক নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত বাড়ির লোকজন না অন্য কেউ তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, ২০ ফেব্রুয়ারী সোমবার সকালে নুরুল ইসলামের স্ত্রী ঘরের পেছনে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তবে ঘটনাটি যে একটি হত্যাকান্ড তা নিশ্চিত হওয়া গেছে। তিনি আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্যে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |