|
| | | | মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারচালক নিহত
বরিশাল ডেস্ক :: বরিশালের মুলাদীতে এমভি তরিকা-২ নামের একটি লঞ্চের ধাক্কায় শাহআলম (৪৫) নামে এক ট্রলারচালক নিহত হয়েছেন। ২০ মার্চ মঙ্গলবার ভোররাত ৪টায় মুলাদী উপজেলার সেলিমপুর লঞ্চঘাটে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তরিকা-২ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকা থেকে মাদারীপুর যাচ্ছিল। ২০ মার্চ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে লঞ্চটি মুলাদীর সেলিমপুর ঘাটে ভেড়ার সময় পন্টুনের কাছাকাছি থাকা একটি ট্রলারের উপর উঠে পড়ে। এতে ট্রলারটির চালক শাহআলম ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয় বোয়ালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবার মামলা করতে অস্বীকৃতি জানানোর কারনে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |