|
| | | | শিশুছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বানারীপাড়ায় মামলা
বরিশাল ডেস্ক :: বানারীপাড়ায় তয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৯ মার্চ সোমবার ওই ছাত্রীর মা রিনা বেগম ঘটনার ৪ দিন পর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক স্বপন মিস্ত্রী ও সহায়তাকারী শংকর মিস্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলাসুত্রে জানা গেছে, উপজেলার মাছরং গ্রামের রাজমিস্ত্রি জাকির হোসেনের তয় শ্রেণীতে পড়ুয়া মেয়েকে পাশ্ববর্তী আলতা গ্রামের প্রয়াত বিষেশ্বর মিস্ত্রীর ছেলে স্বপন মিস্ত্রী দীর্ঘদিন ধরে বাসায় গিয়ে প্রাইভেট পড়ান। গত ১৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে পড়াতে গিয়ে ওই ছাত্রীকে বাসায় একা পেয়ে শিক্ষক স্বপন ধর্ষনের চেষ্টা চালায়। ঘটনার সময় হঠাৎ করে ছাত্রীর মা বাসায় এসে পড়লে তিনি শিক্ষক স্বপনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে জুতা পেটা করেন। এক পর্যায়ে স্বপন দৌঁড়ে পালিয়ে যায়। এরপর বিষয়টি শালিস মিমাংসা করে দেওয়ার কথা বলে পাশের বাড়ির শংকর মিস্ত্রী কালক্ষেপন করে অভিযুক্ত স্বপনকে এলাকা ছাড়তে সহায়তা করে বলেও মামলায় অভিযোগ করা হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির আমাদের বরিশাল ডটকমকে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |