Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১১:০০ PM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » ‘সারা দেশে রব উঠেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না’
৩ April ২০১২ Tuesday ৯:৩১:৪৭ PM
Print this E-mail this

‘সারা দেশে রব উঠেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না’


মনপুরা, ৩ এপ্রিল (মোঃ মাহবুবুল আলম শাহীন/আমাদের বরিশাল ডটকম): ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বলেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশে একটি স্লোগান উঠেছে- ‘আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না।’ যারা জনগনের সাথে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে পারে নাই, যারা বলেছিল ১০ টাকায় চাউল খাওয়াবে, ১০ টাকায় চাউল খাওয়াতে পারে নাই,যারা বলেছিল ঘরে ঘরে চাকুরী দিব, ঘরে ঘরে চাকুরী দিতে পারে নাই বরং চাকুরীচ্যূত করা হয়েছে, বলেছিল বিনা পয়সায় সার দিবে, আজকে তারা বিনে পয়সায় সার দিতে পারে নাই। আমাদের সময়ে আড়াইশ/তিনশ টাকায় সার ছিল, আজকে এগারশ/বারশ টাকায় সার বিক্রি চলছে। জনগন এই মিথ্যাবাদী, প্রতারক সরকারের পতন চায়। ৩ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা বি.এন.পি’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা বি.এন.পি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামস উদ্দিন বাচ্চু চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বি.এন.পি’র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন,এড.রফিকুল ইসলাম, অধ্যক্ষ মহিউদ্দিন,যুগ্ম সম্পাদক সেলিম মোল্যাহ, প্রভাষক মোঃ মাহবুবুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন মাতাব্বর, চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি মোঃ আশ্রাফুর রহমান দীপু ফরাজী,মনপুরা উপজেলা যুবদলের সভাপতি রাজীব চৌধূরীসহ বি.এন.পি ও অংগ সংগঠনের নের্তৃবৃন্দ।

সভাটি পথসভা হিসেবে দলীয় কর্যালয়ের সামনে থানা পুলিশের অনুমতিক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানীয় আওয়ামীলীগের বাঁধার কারনে স্টেজ গুটিয়ে পরে সভাটি দলীয় কার্যালয়ের ভিতরেই সম্পন্ন করেছেন নের্তৃবৃন্দ।


(আমাদের বরিশাল ডটকম/মনপুরা/মাআ/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com