Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৬:৩২ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে বিদ্যালয় কমিটির নির্বাচন নিয়ে ভাংচুর, বোমাবাজি
৭ April ২০১২ Saturday ৯:১৬:১০ PM
Print this E-mail this

উজিরপুরে বিদ্যালয় কমিটির নির্বাচন নিয়ে ভাংচুর, বোমাবাজি


বরিশাল ডেস্ক :: বরিশালের উজিরপুর উপজেলার হারতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ভাংচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে। ৭ এপ্রিল শনিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। ভাংচুর ও বোমাবাজি পরিপ্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার নির্বাচন স্থগিত করেন।

জানা গেছে, হারতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৪ টি পদে ১৪ জন ও ১টি মহিলা পদে ২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করে। স্থানীয়রা কয়েকদিন ধরে সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ৭ এপ্রিল শনিবার নির্বচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রাথীদের মধ্যে কয়েকজনে প্রচার না করতে পারায় ৭ এপ্রিলের নির্বাচন নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। সকাল ১০ টার দিকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল নির্বাচনী ব্যালট বক্স নিয়ে ভোট কেন্দ্রে নির্বাচনের কাজ শুরু করে। নির্বাচন শুরু করার সাথে সাথে প্রায় ৫-৬শ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হন। এ সময় ৮০-৯০ জন বহিরাগত সন্ত্রাসী প্রার্থী অমল মল্লিক, সিরাজুল ইসলাম ও নিখিলের নেতৃত্বে ভোট কেন্দ্রে ঢুকে ভাংচুর শুরু করে। এরই মাঝে ভোটকেন্দ্রের প্রায় একশ গজের মধ্যে বোমা ফাটার শব্দ হলে ভোটাররা এদিক ওদিক ছুটাছুটি করে ভোট কেন্দ্র ত্যাগ করে। এ সময় নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী মনিন্দ্র মল্লিক, রফিকুল ইসলাম, উত্তম কুমার মন্ডল, কীর্তি রতন হালদারসহ দীন বন্ধু, বিজন মন্ডলকে প্রকাশ্যে লাঞ্চিত করা হয়। এদের মধ্যে হামলায় গুরুত্বর আহত সাবেক ইউপি সদস্য কীর্তি রতন হালদারকে প্রথমে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে বরিশাল শেবাচিম প্রেরণ করা হয়।

হারতা পুলিশ ক্যাম্পের ইন-চার্জ শেরজাহান জানিয়েছেন তারা কিছু বুঝে উঠার আগেই ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করে সন্ত্রাসীরা। তিনি তার পুলিশ বাহিনীদের নিয়ে ব্যালট বক্স পাহারা দিয়েছেন। তবে বোমাবাজির ঘটনায় শব্দ শুনেছেন বলে স্বীকার করেছেন।

আহত কীর্তি রতন হালদার অভিযোগ করেন, নিখিল চক্রবর্তীর নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। বোমাবাজি ও ভাংচুর এবং মারধরের সময় পুলিশ উপস্থিত ছিলো বলে দাবী করেন তিনি।

হারতা পুলিশ ক্যাম্পের ইন-চার্জ উপ-পরিদর্শক (এসআই) শের জাহান বলেন, কিছু বুঝে উঠার আগেই ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করে সন্ত্রাসীরা। ভাংচুরের সময় পুলিশ ব্যালট বক্স রক্ষায় ছিল বলে জানান তিনি।

অভিযুক্ত সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একজন প্রার্থী ঘটনার সময় আমি নিজে নিয়ন্ত্রন করার জন্য চেষ্টা চালিয়েছি।

উপজেলা চেযারম্যান আবুল কালাম আজাদ জানিয়েছেন, হারতা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক। এলাকাবাসী ও ভোটারদের দাবী স্কুলের ম্যানেজিং কমিটি যেন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com