ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ভোলা, ১১ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। ১১ এপ্রিল বুধবার সকালে ভোলা-ভেলুমিয়া সড়কের খেয়াঘাট ব্রীজ এলাকায় ট্রাকের চাপায় আবু ছিদ্দিক (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। অপরদিকে, ১১ এপ্রিল বুধবার বেলা ১২ টায় মনপুরা উপজেলার দাসের হাট নামক স্থানে মটরসাইকেলের চাপায় হাজেরা খাতুন (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টায় একটি ট্রাক দ্রুত গতিতে ভেলুমিয়া থেকে ভোলা আসার পথে খেয়াঘাট ব্রীজ এলাকায় পৌছালে এর হেলাপার আবু ট্রাকের ছাদ থেকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত আবু ছিদ্দিক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের কাঞ্চন মিয়ার পুত্র।
এ ব্যাপারে ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে দুর্ঘটনার পরপর ট্রাকের চালক পালিয়ে যায়। তিনি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, বেলা ১২টায় মনপুরা উপজেলার দাসের হাট নামক স্থানে হাজেরা খাতুন নামে এক পথচারীকে একটি মটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হয়। পরে তাকে মনপুরা সাস্থ্য ক্লিনিকে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |