Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ২:৩৯ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত, আহত ২০
৩০ April ২০১২ Monday ৪:২৮:২৬ PM
Print this E-mail this

গলাচিপায় টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত, আহত ২০


গলাচিপা, ৩০ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩০ এপ্রিল সোমবার সকাল ১১ টায় চারটি গ্রামে টর্নেডোর ছোঁবলে বিদ্যালয় ভবন, বসতঘর, মসজিদ ও দোকানসহ অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের নীচে চাপা পড়ে বিদ্যালয়ের শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চরকাজল ইউনিয়নের বড়শিবা, ছোটশিবা, উত্তরচরকাজল ও কপালবেড়া গ্রামের ওপর দিয়ে প্রায় ৫ মিনিট স্থায়ী টর্নেডো বয়ে যায়। এতে বড়শিবা রেজিস্টার প্রাথমিক বিদ্যলয়ের টিনশেড ভবন উড়িয়ে নিয়ে যায়। এ সময় ঘরের নীচে চাপা পড়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন (৩৬) , রাসেল (১২), সাহিদা (১১), হারুন (১২) , সোলায়েমান (১৩) , রাশিদা, শাবনুর, কাইয়ুম (২৮), খলিল চৌকিদার, (৪২), মামুনসহ (৩৬) আরও ৮ জন আহত হন।

চরকাজল ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান রুবেল জানান, টর্নেডোর আঘাতে বড়শিবা রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা এবং ছোটশিবা গ্রামের আবদুল কাইউম (২৯), কপালবেড়া গ্রামের মো. খলিল চৌকিদার (৪২), সহ ২০জন আহত হয়েছেন। এ ছাড়া টর্নেডোর আঘাতে বড়শিবা লঞ্চঘাট জামে মসজিদটি বিধ্বস্ত হয়। বড়শিবা বাজারের দোকান উড়িয়ে নিয়ে যায় টর্নেডো। তিনি জানান, চরকাজল ইউনিয়নের চারটি গ্রামের প্রায় ৬০টি ঘর বিধ্বস্ত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/গলাচিপা/সার/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com