|
| | | | মাদ্রাসা বোর্ডে দ্বিতীয়ঃ ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা
 দাখিল পরীক্ষায় সাফল্যে উল্লসিত ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
ঝালকাঠি, ৭ মে (মো. জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডটকম): এবারও ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা (হযরত কায়েদ কেবলার প্রতিষ্ঠিত) দাখিল পরীক্ষায় ২২০টি জিপিএ ৫ পেয়ে মাদ্রাসা বোর্ডে ২য় স্থান অর্জন করেছে। বোর্ড সূত্র জানিয়েছে জিপিএ ৫ প্রাপ্তিতে এ প্রতিষ্ঠান বাংলাদেশের শীর্ষ স্থানে রয়েছে। এখান থেকে মোট ৪২১ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এর মধ্যে সাধারন বিভাগে ৯৪ এবং বিজ্ঞান বিভাগে ১২৬ জন জিপিএ ৫ পেয়েছে। বাকিরা সবাই জিপিএ ৪ পেয়ে উত্তীর্ন হয়েছে। পাশের হার ৯৯.৫২%।
এ প্রসঙ্গে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী বলেন দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিষ্টারপদ্ধতিতে পরীক্ষা গ্রহন, দূর্বল ছাত্রদের স্পেশাল কোচিং অভিভাবক সম্মেলনসহ অত্যাধূনিক ব্যবস্থাপনার কারনে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই শীর্ষে অবস্থান করে আসছে। আমি ১৯৯৪ সন থেকে দায়িত্ব গ্রহনের পর থেকে এ ব্যাপারে প্রশাসন, গর্ভনিংবডি, শিক্ষক ও অভিভাবক মন্ডলীর সার্বিক সহযোগীতায় এ প্রতিষ্ঠানকে মাদ্রাসা শিক্ষাজগতের মাইলফলকে পরিনত করতে পেরেছি।
–
(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/জিহা/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
| |