|
| | | | ভোলার দৌলতখানে নির্মান শ্রমিকের মৃত্যু
ভোলা, ৮ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার দৌলতখান উপজেলায় একটি দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ কাজল (৪৫) নামের এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৮ মে মঙ্গলবার বিকাল ৫টায় দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিন সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিন সৈয়দপুর গ্রামের একটি পরিত্যাক্ত দোতলা ভবন অপসারনের কাজ করছিলেন কাজল নামের ওই শ্রমিক। কাজ করা অবস্থায় হঠাৎ পা ফসকে ২য় তলা থেকে মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাশ্বের আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |