Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:১৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মুলাদী » মির্জাগঞ্জে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা
১৪ May ২০১২ Monday ৮:২৯:১১ AM
Print this E-mail this

মির্জাগঞ্জে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা


পটুয়াখালী, ১৩ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর মির্জাগঞ্জে মোঃ হারুন মৃধা (৪০) নামের এক বাক-প্রতিবন্ধিকে পিটিয়ে হত্যা করেছে একই এলাকার প্রতিপক্ষরা। ১৩ মে রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন নিহতের বর ভাই আনোয়ার হোসেন মৃধার বরাত দিয়ে জানান, ঘটনার সময় হারুন মৃধা পার্শবর্তী মল্লিক বাড়ি সংলগ্ন খালে গোসল করতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে মোখলেচ মল্লিক ও তার ছেলে আল-আমিন মল্লিকের সাথে বাক-প্রতিবন্ধি হারুনের ঝগড়া-বিবাদ হয়। এ সময় বাবা ও ছেলে মিলে হারুনকে বেধরক পিটিয়ে আহত করে। এতে সে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে কিছুক্ষন পর ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হারুনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নিহতের বড় ভাই আনোয়ার মৃধা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নিহত হারুন ছৈলাবুনিয়া গ্রামের মৃত আবদুল মন্নান মৃধার ছেলে।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com