Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৪:২৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » সংবাদ শিরোনাম » যার জন্ম তারিখ ঠিক নেই, তার কাছ থেকে জাতি কি আশা করতে পারে – হাসানাত
১৪ May ২০১২ Monday ৮:৪২:৪০ PM
Print this E-mail this

যার জন্ম তারিখ ঠিক নেই, তার কাছ থেকে জাতি কি আশা করতে পারে – হাসানাত


আবুল হাসানাত

বানারীপাড়ায় উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সাবেক চীফ হইপ ও জেলা আ’লীগের সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরিশাল ডেস্ক :: আওয়ামীলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহি কমিটির সদস্য ও সাবেক চীফ হইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি জন্ম তারিখের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘যার জন্ম তারিখ ঠিক নেই, মৃত স্বামীর কল্যান ট্রাষ্টের টাকা যিনি পুত্রদের নিয়ে আত্মসাৎ করেন, তার কাছ থেকে জাতি কি আশা করতে পারে?’ ১৪ মে সোমবার বানারীপাড়া বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ প্রতিহিংসা নয় গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ গনতন্ত্র ও উদারতায় বিশ্বাস করে বলে বিএনপি জোটের হত্যা, বর্বরোচিত নির্যাতন ও হয়রানির প্রতিশোধ না নিয়ে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

এর আগে ১৪ মে সোমবার সকালে প্রধান অতিথি আওয়ামীলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহি কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও উদ্ভোধক জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোখলেছুর রহমান পতাকা ও পায়রা উঁড়িয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধন করেন। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মনি এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব শাহে আলম।

ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিদুর রহমান খান, প্রচার সম্পাদক আনিসুর রহমান, জেলা আ’লীগ নেতা রশিদ খান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম ফারুক, পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, ,আওয়ামীলীগ নেতা একে এম ইউসুফ আলী, ওয়ার্কাস পার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু প্রমূখ। সঞ্চালক ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা অধ্যাপক আশরাফুল হাসান সুমন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাহাদ সুমন ও বিটিভির সাংবাদিক সুজন হালদার।

বিকাল ৪ টায় সম্মেলনের দ্বিতীয় পর্বে ২২৫ জন কাউন্সিলরকে নিয়ে কমিটি গঠন প্রক্রিয়া শুরু করা হয়। এসময় সভাপতি পদে সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তরুণ ঘোষ এবং সম্পাদক পদে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সদস্য একে এম ইউসুফ আলী, খিজির সরদার ও এ্যাডভোকেট মাহামুদ হোসেন মাখন প্রার্থী হন। এসময় সকল কাউন্সিলর ও প্রার্থীরা জেলা আওয়ামীলীগের সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে কমিটি গঠন করার দায়িত্ব অর্পন করলে তিনি ১০ দিন পর কমিটি গঠন করে ঘোষনা করবেন বলে সিদ্ধান্ত দেন।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com