Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৪:২৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল পলিটেকনিকে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
১৫ May ২০১২ Tuesday ৮:৪৭:১৩ PM
Print this E-mail this

বরিশাল পলিটেকনিকে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫


বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট - ফাইল ফটো

বরিশাল ডেস্ক :: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আসামী করে মামলা করা হয়েছে। ১৫ মে মঙ্গলবার নামধারী ৮জন ও অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে ইমরান হোসেন নামে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র কোতয়ালী মডেল থানায় মামলাটি (মামলা নং ২৯) দায়ের করে।

এব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিয়ার রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, সংঘর্ষের পর পুলিশের হাতে আটক ১৪ জনের মধ্যে ৫ জনকে এ মামলার এজাহারনামীয় আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটককৃত অপর ৯ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

গ্রেপ্তার দেখানো আসামীরা হলো- রেজাউল করিম রেজা, হোসেন সৈকত খান, সাদ্দাম হোসেন, সাইদুল হোসেন ও মাসুম। এছাড়া মামলার নামীয় অপর আসামীরা হলো- খালেকুজ্জামান রিয়াজ, সোহেল খান ও ছোট রেজা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংঘর্ষে গুরুত্বর আহত ইলেক্ট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ পর্বের ছাত্র মাসুমের কাছে চাঁদা দাবি করে আসামীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আসামীরা কলেজের প্রধান ছাত্রবাসের ৩০৮ নং কক্ষে প্রবেশ করে মাসুমকে কুপিয়ে মারাত্মক জখম করে।

এদিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো ৫ জনকে আদালতে প্রেরণ করা হলে বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল বাশার মিয়া তাদের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি আঃ রাজ্জাক বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হওয়ার পর থেকে ছাত্রলীগ কর্মী বাপ্পি ও রেজা ক্যাম্পাসের ছাত্ররাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিল। বাপ্পী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকের ছত্রছায়ায় এবং রেজা মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের ছত্রছায়ায় রাজনীতি করছে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে ছাত্রলীগের এ দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে ১৪ মে সোমবার বিকালে রেজার নেতৃত্বে মাছুম বিল্লাহ, সাদ্দাম, সৈকত, সাইফুলসহ ১৫/২০ জন ক্যাডার ক্যাম্পাসে প্রবেশ করে বাপ্পীর সাথে দলীয় কর্মসূচীতে যোগ দিতে আসা ছাত্রলীগ কর্মী অজির মল্লিক ও মাছুমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জথম করে।খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ক্যাম্পাসে পৌছে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে ১৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। সংঘর্ষে গুরুত্বর আহত পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ পর্বের ছাত্র মাসুমকে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com