Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:০৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালকে দিখন্ডিত করার প্রস্তাবে জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া
২৬ June ২০১২ Tuesday ৯:৫৭:০৪ PM
Print this E-mail this

বরিশালকে দিখন্ডিত করার প্রস্তাবে জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া


জাতীয় সংসদবরিশাল ডেস্ক :: বরিশাল জেলাকে দিখন্ডিত করে গৌরনদীসহ ৫টি উপজেলা নিয়ে গৌরনদীকে জেলায় রূপান্তর করার দাবি জানিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। ২৫ জুন সোমবার জাতীয় সংসদে বাজেট শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ দাবি জানান। এদিকে বরিশালকে দিখন্ডিত করার প্রস্তাবে জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সংসদে এ্যাড. ইউনুস এমপি গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার একাংশ এবং মাদারীপুর জেলার কালকিনির দক্ষিণাঞ্চল নিয়ে একটি নতুন জেলা সেখানকার গণমানুষের দীর্ঘদিনের দাবি বলে আখ্যা দিয়ে গৌরনদীকে জেলা ঘোষনার প্রস্তাব করেন। তিনি এসময় দাবি করেন, গৌরনদী জেলা হলে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।

১০টি উপজেলা নিয়ে গঠিত বরিশাল জেলার সদর উপজেলা বাদে বাকি ৯টি উপজেলার আয়তন খুবই কম। ২০১১ সালেরা গণনা অনুসারে ২৭৯০ বর্গ কিলোমিটার আয়তনের এ জেলার জনসংখ্যা ২২ লাখ ৯১ হাজার। এ কারনে মাদারীপুর জেলাকে ভৌগলিক কারনে বরিশালের সাথে অন্তভূক্ত করার দাবিও উঠেছিল। আর এবার উল্টো বরিশালের ৫টি উপজেলাকে নিয়ে পৃথক জেলা গঠন করার দাবি নিয়ে উঠেছে।

এ ব্যাপারে জাতীয় পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেছেন, উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণ করা ভাল। তবে বরিশাল এমনিতেই ছোট একটি জেলা। বরিশালকে ভেঙ্গে ২ টুকরো করার এ প্রস্তাব মোটেও গ্রহনযোগ্য নয়। বরং বরিশাল বিভাগকে বড় করার জন্য ফরিদপুর ও মাদারীপুরকে বরিশাল বিভাগের সাথে অর্ন্তভূক্ত করার দাবি হলে সেটি গ্রহনযোগ্য হতো বলে জানান তিনি।

বরিশাল সদর আসনের এমপি বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার এ প্রসঙ্গে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের জন্য কি পরিকল্পনা নিয়েছে তা জানিনা। শুধু ঘোষণা দিয়ে মানুষকে খুশি করা এ সরকারের একটি বেশিষ্ঠ্য বলে তিনি দাবি করে তিনি বলেন, জেলা করলেই হবেনা। এর জন্য প্রয়োজনীয় বরাদ্ধ ও অবকাঠামো উন্নয়ন করা দরকার। বরিশালকে বিভাগ করা হলেও এখন পর্যন্ত মেট্রোপলিটন পুলিশের থাকার ব্যবস্থা করতে পারেনি সরকার।

এদিকে বরিশালকে দিখন্ডিত করার এমপি ইউনুসের দেয়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন বরিশালের সর্বস্তরের মানুষ। শুধুমাত্র গৌরনদীর মানুষের সহানুভুতি নিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্যই এমপি ইউনুস বরিশালকে দিখন্ডিত করে গৌরনদীকে জেলা করার প্রস্তাব করেছেন বলে দাবি করেন তারা।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com