Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:০৫ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » জাঁকালো আয়োজনে প্রভার বিবাহোত্তর সংবর্ধনা
১৩ July ২০১২ Friday ৭:২৩:৫৭ AM
Print this E-mail this

জাঁকালো আয়োজনে প্রভার বিবাহোত্তর সংবর্ধনা


প্রভার বিবাহোত্তর সংবর্ধনা

বিবাহোত্তর সংবর্ধনায় প্রভা-শান্ত

বিনোদন ডেস্ক :: টানা তিন দিনব্যাপী জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে ছোটপর্দার আলোচিত অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভার বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান ১২ জুলাই রাতে শেষ হয়েছে। ১২ জুলাই দুই পরিবারের যৌথ আয়োজনে রাজধানীর আর্মি গলফ কাব অডিটোরিয়ামে আয়োজিত বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত ছিলেন মিডিয়ার বেশ ক’জন সেলিব্রিটি।

নতুন দম্পতি ‘প্রভা-শান্ত’ কে শুভেচ্ছা জানাতে বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া, অভিনেত্রী রিচি সোলায়মান, তানভিন সুইটি, তিশা, নির্মাতা-অভিনেতা শামীম শাহেদ, অভিনেতা সাজ্জাদ রেজা, নাট্যকার রুম্মান রশীদ খানসহ আরো অনেকে।

গত বছর ১৯ ডিসেম্বর রাতে পারিবারিক পছন্দে প্রভা ও শান্তের বিয়ের আকদ হয়েছিল। প্রভাদের মোহাম্মদপুরের বাসায় হওয়া এই আকদ অনুষ্ঠানে ছিলেন কেবল দুই পরিবারের ঘণিষ্ঠজনেরা। সে সময়ই প্রভা জানিয়েছিলেন, মিডিয়ার সবাইকে নিয়ে বড় করে রিসিপশন  আয়োজনের ইচ্ছে আছে। সেই ইচ্ছেরই বাস্তবায়ন হলো ১২ জুলাই বৃহস্পতিবার।

বিবাহোত্তর সংবর্ধনার আলো ঝলমলে মঞ্চে অনুষ্ঠানের মধ্যমনি প্রভা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বললেন, ‘আমি ভাগ্যবান। জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষ আমার পাশে এসে দাড়িয়েছে যার মনটা আকাশের মতোই উদার।’

উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর মোহাম্মদপুরের আদাবরে পারিবারিকভাবে প্রভা ও শান্তর আকদ হয়। এ অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। সাদিয়া জাহান প্রভা শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক পড়াশোনা শেষ করছেন। এ বছরের শেষ দিকে একই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ের ওপর স্নাতকোত্তর করবেন বলেও জানিয়েছেন তিনি। প্রভার স্বামী মাহমুদ শান্তর গ্রামের বাড়ি বরিশাল। বড় হয়ে উঠেছেন ঢাকার ফুলার রোডে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, মা একজন চিকিৎসক। বর্তমানে মাহমুদ শান্ত একটি মাল্টিন্যাশানাল কোম্পানিতে কর্মরত আছেন। একসময় তিনি গান-বাজনার সঙ্গে জড়িত ছিলেন। জীবনের বিপর্যয় আর অনাকাঙ্খিত নানা ঘটনা ডিঙিয়ে প্রভা এখন আবার নিয়মিত অভিনয়ে ফিরে এসেছেন। এ ক্ষেত্রে স্বামী ও শ্বশুরবাড়ির অনুপ্রেরণা তার সঙ্গী হয়েছে। এর আগে ২০১০ সালে অভিনয়শিল্পী অপূর্বের সঙ্গে বিয়ে হয়েছিল প্রভার। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com