Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৩:২০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফলে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১০ January ২০১১ Monday ২:০৩:১৩ PM
Print this E-mail this

বাউফলে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


পটুয়াখালীর বাউফলে আজ সোমবার দুপুরে সোহাগ (২৫) ও রেজাউল (২৮) নামের ২ মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ পুলিশ গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের সহযোগীরা এক ব্যাগ গাঁজাসহ পালিয়ে যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টায় বাউফল পৌর এলাকার অডিটোরিয়াম ভবনের পিছন থেকে বাউফল থানার এসআই খোকন ও এএসআই কানাই লাল ২০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করেছে। এ সময় সোহাগ ও রেজাউলের সাথে থাকা আরও ২ যুবক গাঁজার একটি ব্যাগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ শীল মনি চাকমা বলেন, তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। সোহাগ বাউফল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। সে দীর্ঘদিন বিভিন্ন স্থানে ফেনসিডিল ও গাঁজা বিক্রি করে আসছিল।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com