Current Bangladesh Time
Sunday September ২৭, ২০২৬ ২:৫৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » শিশু ছাত্র বলাৎকার! অভিযুক্ত মাদ্রাসার শিক্ষকের বিচার চেয়ে ছাত্রদের পরীক্ষা বর্জন
১৬ April ২০১১ Saturday ১১:২৩:০১ PM
Print this E-mail this

শিশু ছাত্র বলাৎকার! অভিযুক্ত মাদ্রাসার শিক্ষকের বিচার চেয়ে ছাত্রদের পরীক্ষা বর্জন


ঝালকাঠি, ১৬ এপ্রিল (জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডট কম): এক সপ্তাহ অতিবাহিত হলেও ঝালকাঠির বেতলোচ রিয়াজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মতিনের শিশু ছাত্রকে বলাৎকার করার বিচার না হওয়ায় ছাত্র-এলাকাবাসি আবার প্রতিবাদ বিক্ষোভে ফেটে পরেছে। আজ শনিবার তার অপসারন ও বিচার দাবি করে ছাত্ররা প্রথম সাময়িক পরীক্ষা বর্জন করেছে।

পরীক্ষার শুরুতেই ছাত্ররা ক্লাশ রুম ছেড়ে বেড়িয়ে আসে মাঠে। এ সময় এলাকাবাসি ছাত্রদের সাথে একাত্বতা ঘোষনা করে মাদ্রাসা এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষুদ্ধ এলাকাবাসি মতিনের বিচার চেয়ে পোষ্টারিং করেছে।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে মাওলানা মতিনের মাদ্রাসা সংলগ্ন বাড়িতে ৫ম শ্রেণীর ছাত্র জুবায়ের তার স্ত্রীর কাছে পড়তে যায়। এ সময় তার স্ত্রী বাড়িতে না থাকায় লম্পট শিক্ষক মতিন ঐ ছাত্রকে বলাৎকার করে। এ ঘটনা পরদিন এলাকায় জানাজানি হলে সে দিন মাদ্রাসা ছাত্র এবং এলাকাবাসি মাদ্রাসা ঘেড়াও করে। কিন্তু মতিন এ ঘটনা আগেই টের পেয়ে মাদ্রাসা ছেড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাকারিয়া ছাত্রদের পরীক্ষা বর্জন করে এলাকাবাসিদের সাথে বিক্ষোভ সমাবেশের কথা স্বীকার করেছেন। এলাকাবাসির অভিযোগ, লম্পট চরিত্রের মাওলানা মতিন তার নিজ জমিতে মাদ্রাসাটি স্থাপিত হওয়ায় নামে বেনামে বরাদ্দ লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে। এ নিয়ে ইতিপূর্বে মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও কতৃপক্ষ নিরব ভুমিকা পলন করছে বলে জানিয়েছে মাদ্রাসা ছাত্র ও অভিভাবকরা।

–
(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/জিহা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com