Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৪:৪৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত ১
২৭ May ২০২৬ Wednesday ৩:২৬:১৪ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত ১


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৭ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সুবিদখালী এলাকার হারুন রাড়ীর বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক তৈয়ব আলী মীরা (৬০) বরগুনা জেলার বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের নাজেম আলী মীরার ছেলে। আহত পিয়ারা বেগম (৫০) মির্জাগঞ্জ উপজেলার চরখালী গ্রামের সত্তার ঘরামীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা থেকে ঢাকাগামী ‘নব দিগন্ত (রাফি) পরিবহন’ নামের একটি দ্রুতগামী বাস একই দিক থেকে এসে ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় চালক ও যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক তৈয়ব আলী মীরাকে মৃত ঘোষণা করেন। আহত পিয়ারা বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘাতক বাসচালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com