Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৭:৩৮ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » একদিনে মেঘনায় ৫ নৌকাডুবি
২৭ May ২০২৬ Wednesday ৫:৩৭:২১ PM
Print this E-mail this

একদিনে মেঘনায় ৫ নৌকাডুবি


ভোলা প্রতিনিধি:

ভোলায় মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে পাঁচটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে নৌকায় থাকা জেলেরা প্রাণে বেঁচে গেছেন। তাদের কেউ স্থানীয় জেলেদের সহযোগিতায় আবার কেউ সাঁতারে তীরে উঠতে সক্ষম হন।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলার শিবপুরের ভোরার খাল সংলগ্ন মেঘনা নদীতে ও পূর্ব ইলিশার জংশন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে পৃথক এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া নৌকার মধ্যে ভোলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন জামাল মাঝি, ফিরোজ মাঝি, দুলাল মাঝি ও সদরের পূর্ব ইলিশার শামীম মাঝির নৌকার নাম পাওয়া গেছে।

ভোলার খাল এলাকার মো. জাফর জানান, বেলা ১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এতে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। এসময় ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন জেলেরা। ঝড়ে পাঁচটি নৌকা ডুবে যায়। ওই সময় তাদের ডাক-চিৎকারে পাশে থাকা স্থানীয়রা তাদের উদ্ধার করেন। জেলেদের কেউ কেউ সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।

পূর্ব ইলিশার মৎস্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন ফরাজী জানান, ঝড়ের সময় পূর্ব ইলিশার জংশন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে শামীম মাঝিসহ দুই জেলে মাছ ধরছিলেন। ওইসময় প্রবল ঢেউয়ে নৌকা ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো জেলে নিখোঁজের খবর যাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com