দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে রিয়া!
বিনোদন ডেস্ক :: দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও নৃত্যশিল্পী রিয়া। বর নাম ইভান চৌধুরী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। চাকরি করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি প্রতিষ্ঠানে। আগামীকাল বৃহস্পতিবার রিয়ার ইস্কাটনের বাসায় ইভানের সঙ্গে রিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে উভয় পরিবারের ঘনিষ্ঠজনরাই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রিয়া।
এ প্রসঙ্গে রিয়া জানান, ‘আমার প্রথম বর মিনহাজের সঙ্গে বোঝাপড়ায় কিছুটা সমস্যা হচ্ছিল। কোনোভাবেই এর সমাধান হচ্ছিল না। গত এক বছর ধরে আমরা দুজন আলাদা থাকছিলাম। এরপর এ বছরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দুজনের সম্পর্কের ইতি ঘটেছে।
ইভানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে রিয়া বললেন, ‘ইভানের সঙ্গে বিয়ের ব্যাপারটি পুরোপুরিভাবে আমার পরিবার থেকে ঠিক করা হয়েছে। তাছাড়া ইভানের খালা (নৃত্যশিল্পী রহিজা খানম ঝুনু) ও আমাদের পরিবারের সম্পর্কটা দীর্ঘদিনের। আমি সবার কাছে শুধু দোয়া চাই, যেন আমরা ভালোভাবে থাকতে পারি।’
রিয়ার ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে, বিয়ের জন্য সকল কেনাকাটা শেষ হয়েছে সোমবার। বিয়ের যাবতীয় কেনাকাটার দায়িত্বে ছিলেন রাহিজা খানম ঝুনুর মেয়ে নৃত্যশিল্পী বেবী।
উল্লেখ্য, ২০০৮ সালে মিনহাজ নামে একজন বৈমানিকের সঙ্গে রিয়ার বিয়ে হয়। নানা কারণে তাদের বনিবনা না হওয়ায় গত সপ্তাহে মিনহাজকে তালাক দেন রিয়া। এদিকে মিনহাজের সঙ্গে বিয়ের আগে মিডিয়ার সবাই জানতেন, মডেল পল্লবের সঙ্গেই বিয়ে হবে রিয়ার। কারণ, প্রায় একযুগ ছিল তাদের প্রেমের সম্পর্ক। এটা সবার কাছেই ছিল ওপেন সিক্রেট। পল্লবের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার পরও মিনহাজকে বিয়ে করেন রিয়া। আর পল্লব এখনও বিয়ে করেননি।
|