|
| | | | ভোলার দৌলতখানে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার
ভোলা :: ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের একটি খাল থেকে তাসলিমা (১৬) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ মার্চ রোববার সকালে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা দৌলতখান উপজেলার মিদ্দারহাট এলাকার কাঞ্চন মিয়ার মেয়ে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাশ্বের আলী আমাদের বরিশাল ডটকমকে জানান, রোববার সকাল ৮টার দিকে স্থানীয়রা খালে বস্তাবন্দি একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, ৩/৪ দিন আগে তাসলিমা নিখোঁজ হয়। এ ব্যপারে দৌলতখান থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |