|
| | | | বাকেরগঞ্জ সরকারী কলেজের অনুষ্ঠান পন্ড ছাত্রলীগের নেতাকর্মীদের পুরস্কৃত না করায় হামলা, ভাংচুর
সাইফ আমীন :: বাকেরগঞ্জ সরকারী কলেজে ১৬ মার্চ শনিবার হামলা ও ভাংচুর চালানো হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের পুরস্কৃত না করায় তারা এ হামলা চালায়। এতে পন্ড হয়ে গেছে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ১৬ মার্চ শনিবার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিজয়ীরা ছাড়াও কলেজ শাখা ছাত্রলীগ কমিটির সদস্যদেরও সম্মাননা পুরস্কার দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয় কলেজ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। এক পর্যায়ে সাবেক ছাত্রলীগ নেতা রাজু ও আরাফাতের নেতৃত্বে ১০/১২ জন ক্যাডার কলেজের দোতলার ক্লাসরুমের বেঞ্চ ভাংচুর করে। এছাড়া যে কক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছিল তাও ভাংচুর চালায় তারা। এসময় উপস্থিত শিক্ষার্থী,
অভিভাবক ও অতিথিবৃন্দ দ্রুত কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। ঘন্টাব্যাপী তান্ডব চালানোর পর সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা চলে যায়।
কলেজ অধ্যক্ষ জিয়া হাসান মাহামুদ জানান, বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অন্যদিকে ঘটনার সত্যতা স্বীকার করেন কলেজ ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলাম মিরাজ ও সাধারণ সম্পাদক মো. দোলন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |