Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:০৭ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » ‘সংসদে যাবে বিএনপি’ – মওদুদ
১৭ May ২০১৩ Friday ৪:২২:০০ PM
Print this E-mail this

‘সংসদে যাবে বিএনপি’ – মওদুদ


moudud-ahmed-bnp মওদুদ আহমদডেস্ক রিপোর্ট :: প্রধান বিরোধী দল বিএনপি সংসদের আসন্ন বাজেট অধিবেশনে যোগ দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ১৭ মে শুক্রবার রাজধানীতে এক যুব সমাবেশে তিনি বলেন, ‘দেশের জনগণের স্বার্থে ও নিজেদের প্রয়োজনে আমরা আসন্ন অধিবেশনে যাব। তবে সেখানে আমরা কতো দিন থাকব, তা নির্ভর করবে সরকারি দলের আচরণের ওপর।’

বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সংসদে যাওয়ার কথা বলেছেন। আমরা কারো আহবানে নয়, জনগণের তাগিদে সংসদে যাব।’

বর্তমান সরকারের মেয়াদে শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ জুন। সংসদের সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিএনপির সাংসদদের এই অধিবেশনে যোগ দিতে হবে। নিয়ম অনুযায়ী, সংসদে টানা ৯০ কার্য দিবস অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। আর নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে টানা সংসদ বর্জন করে আসা বিরোধী দলের সদস্যদের অনুস্থিতি ৮৩ কার্যদিবস ছুঁয়েছে। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতির মধ্যোই গত ৩০ এপ্রিল সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়। টানা ৭৭দিন অনুপস্থিতির পর সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল বিএনপিসহ বিরোধী দল।

মওদুদ বলেন, ‘সংসদে বিরোধী দলকে কথা বলতে দেয়া হয় না। আমাদের নেতার বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্য রাখা হয়। এবারও যদি এ রকম অবস্থা ঘটে তা হলে আমরা সংসদে কীভাবে থাকব? তাই সরকারি দলের আচরণের ওপর নির্ভর করবে, আমরা কতো দিন সংসদে থাকতে পারব।’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com