Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৫:৫৯ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » লালনে বিরতি নিলেন সালমা
১৮ May ২০১৩ Saturday ১:০৬:২১ AM
Print this E-mail this

লালনে বিরতি নিলেন সালমা


singer-salma সালমাবিনোদন ডেস্ক :: লালনের গান থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন ক্লোজআপ ওয়ান তারক সালমা। এইসএসসি পরীক্ষার কারণে গত দুই মাস ধরে তিনি সঙ্গীতাঙ্গনের বাইরে রয়েছেন। পরীক্ষা শেষ হলেই তিনি ফোক গানের একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। তাই চলতি বছর লালনগীতির একটি অ্যালবাম প্রকাশের কথা থাকলেও তিনি এর কাজ পিছিয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে সালমা বলেন, ‘লালনের গানের অ্যালবামের জন্য ১০টি গান নির্বাচনও করে ফেলেছিলাম। কিন্তু এ অ্যালবামের রেকর্ডিং করা হবে কলকাতায়। সে কারণে রেকর্ডিংয়ের বিষয়টি একটু সময়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই লালনের আগে ফোক গানের অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি। এইসএসসি পরীক্ষা শেষ হলেই নতুন এ অ্যালবামের কাজ শুরু করব। এটি হবে আমার ক্যারিয়ারের সপ্তম একক অ্যালবাম।’

সালমা আরো জানান, ফোক গানের এ অ্যালবামের সবকটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন তিনি। ১০টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হবে। এ বছরের শেষ দিকে তার অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে এখনো পর্যন্ত তিনি অ্যালবামের নাম চূড়ান্ত করেননি বলে জানিয়েছেন।

এদিকে, হরতালের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বারবার পেছানো হচ্ছে। তাতে অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন সালমা। মে মাসে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও, হরতালের কারণে তা আর হচ্ছে না। জুনের শুরুতে পরীক্ষা শেষ হতে পারে। পরীক্ষা পর কিছুদিনের জন্য তিনি নিজ গ্রাম এবং শ্বশুরবাড়ি বেড়াতে যাবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে সালমার সর্বশেষ একক অ্যালবাম ‘প্রেমের জানাযা’। এ অ্যালবামে আরো গান করেছেন তার স্বামী শিবলী সাদিক।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com