Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ১:৫১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল বিশ্ববিদ্যালয় ও জিলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
২৩ September ২০১৩ Monday ৭:০৪:১০ PM
Print this E-mail this

বরিশাল বিশ্ববিদ্যালয় ও জিলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক


barisal-university বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কটুক্তি করা নিয়ে বিশ্ববিদ্যালয় ও জিলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে জিলা স্কুলের পিছনের গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, গত শনিবার বিকেলে জিলা স্কুলের নবম শ্রেনীর ছাত্র কাশেম, অর্থী, রিফাত ও তাজিম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের দুই ছাত্রী ও তাদের সাথে থাকা সহপাঠী কাওছার আহমেদকে কটুক্তি করে।

ওই ঘটনা নিয়ে কথা বলতে তারা জিলা স্কুলে যায়। সেসময় জিলা স্কুলের ঐ শিক্ষার্থীরা তাদের পুনরায় কটুক্তি করে। এনিয়ে জিলা স্কুল ক্যাম্পাসে হাতাহাতির ঘটনাও ঘটে।

পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউল আলমকে জানানো হলে তিনি জিলা স্কুলের ছাত্রদের নামের তালিকা দিতে বলেন। এরই মাঝে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাওসারের ব্যবহৃত বাইসাইকেল রেখে দেয় জিলা স্কুলের ছাত্ররা।

এ খবর বিশ্ববিদল্যায় ক্যাম্পাসে পৌছলে শিক্ষার্থীরা দল বেধে জিলা স্কুলের পেছনের গেট থেকে প্রবেশ করার চেষ্টা করে। এসময় জিলা স্কুলের ছাত্ররাও তাদের প্রতিহত করতে অপর পাশে জড়ো হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) শফিউল আলম বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আমরা প্রতিষ্ঠানের প্রধানরা বসে সমস্যা সমাধান করেছি। তারপরও এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়ী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, জিলা স্কুলের কোন ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের কটুক্তি করে থাকে, সে বিষয়টি তারা অভিযোগ দিতে পারতো। আমার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। কিন্তু তারা তো কোন অভিযাগ করেনি। এরপরেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) গোলাম কবির বলেন, জিলা স্কুলের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কটুক্তি করায় ওই ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে বয়েছে। যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com