অমৃত লাল দে কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ডেস্ক রিপোর্ট

বরিশালের স্বনামধন্য বিদ্যাপীঠ অমৃত লাল দে মহাবিদ্যালয়ে সোমবার (১৬ মার্চ) ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় কলেজ ক্যাম্পাস কৃতী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এবং অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সভাপতি মোঃ শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সাদামনের মানুষ এবং মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিজয় কৃষ্ণ দে, ম্যানেজিং কমিটির সদস্য ও সংস্কৃতিজন নিখিল সেন, এ্যাড. সামসুল আরেফীন, এ্যাড. ফণীভূষণ দাস, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, অধ্যাপক ড. অনীশ মণ্ডল, সংবর্ধনা কমিটির সদস্য সচিব অধ্যাপক স্বপন কুমার মণ্ডল প্রমুখ।
কলেজের অধ্যক্ষ তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের কৃতী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও বক্তব্য রাখেন কৃতী শিক্ষার্থীবৃন্দ। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক ড. মনন অধীকারী এবং অধ্যাপক মেসবাহ বিন ইকবাল শামীম।
সম্পাদনা: বরিশাল ডেস্ক |