Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১১:২৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ‘সুকান্ত ছিলো অসম্ভব মা ভক্ত’
১৫ August ২০১৪ Friday ৫:১৬:৫১ AM
Print this E-mail this

বিশেষ সাক্ষাতকারে শাহানারা আব্দুল্লাহ

‘সুকান্ত ছিলো অসম্ভব মা ভক্ত’
বরিশাল ডেস্ক


সুকান্ত বাবু

মায়ের কোলে সুকান্ত বাবু – ফাইল ফটো

‘আমার সুকান্ত বাবু ছিলো অসম্ভব মা ভক্ত। আমি যখন যা বলতাম তা সবই ও মেনে নিতো। বয়সে ছোট হলেও শিশু সুলভ চপলতা বা চঞ্চলতা ছিলো না ওর মধ্যে। তারপরও নিশ্চিন্ত হবার জন্য আমাদের বরিশালের কালীবাড়ি রোডের বাড়ির দোতালার বারান্দায় বাবুর নিরাপত্তার কথা ভেবে গ্রীল দিয়ে আটকে দেয়া হয়েছিল। বড়শি দিয়ে অন্যসব ছেলেদের মাছ ধরা দেখে বাবুও লাঠিসোটা দিয়ে বড়শি বানিয়ে আমাদের বাড়ির পেছনের পুকুরে মাছ ধরতে যেতে চাইতো। আর এ জন্যই আমাদের বাড়ির সামনে একটি পাকা হাউস তৈরি করে তার মধ্যে বিভিন্নজাতের মাছ ছেড়ে দেয়া হয়েছিল। বাবু যাতে বড়শি দিয়ে ওই মাছ ধরতে পারে। ৩৪ বছর পর বাবুর কথা আজও বারবার তখনই মনে পড়ে, যখন দেখি অন্যসব সন্তানেরা মায়ের কথা শোনে না; কিন্তু আমার বাবুই কেবল আমার কথা শুনতো। বাবু আজ বেঁচে থাকলে তার বয়স হতো চল্লিশের কোঠায়।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা ইতিহাসের নির্মম হত্যার শিকার হয়েছিলেন তাদের মধ্যে বরিশালের ছয়জনের মধ্যে একজন হচ্ছে- সুকান্ত বাবু ওরফে বাবু সেরনিয়াবাত। বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও সাবেক মন্ত্রি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের পুত্র বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চীফ হুইফ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুলাহর বড় পুত্র সুকান্ত বাবু। ঘাতকের বুলেটে নিহত হওয়ার ৩৫ বছর পর অবুঝ শিশু সুকান্ত বাবুর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত ও কান্নাজড়িত কন্ঠে উপরোক্ত কথাগুলো বলেন, সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি শাহানারা আব্দুল্লাহ।

সেই ভয়াল কালো রাতের একটি কথাই এখনও শাহানারা আব্দুল্লাহকে পীড়া দেয়, ঘাতকরা যখন অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের বাড়ির দোতালা থেকে নিচতলায় নিয়ে আসে, তখন বাবুকেও হেঁটে আসতে হয় নিচে। এরপর তাদের সারিবদ্ধ করে দাঁড় করানো হয় নিচতলার ড্রয়িং রুমে। এমন সময় সুকান্ত বাবু আমার কোলে ওঠার আবদার করে কান্না জুড়ে দেয়। কিন্তু ঘাতকের বন্দুকের সামনে আর তাকে কোলে নিতে পারিনি। হঠাৎ করে ঘাতকেরা গুলি ছুঁড়তে থাকলে আমরা অনেকেই মাটিতে শুয়ে পড়ি। ঘাতকেরা চলে যাওয়ার পর শহীদ সেরনিয়াবাতের মৃতদেহের নিচেই চাপা পড়া বাবুর লাশ খুঁজে পাওয়া যায়। অবুঝ বাবুর পিতা-মাতা ঘাতকদের বুলেটের মুখ থেকে ফিরে এলেও তাদের আদরের সন্তান বাবু আর ফিরে আসতে পারেনি।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com