Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১২:৪৪ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ বিজ্ঞপ্তি » বাংলাদেশেকে দুটি সাবমেরিন হস্তান্তর চীনের
১৪ November ২০১৬ Monday ৭:৩১:০৪ PM
Print this E-mail this

বাংলাদেশেকে দুটি সাবমেরিন হস্তান্তর চীনের
সংবাদ বিজ্ঞপ্তি


বাংলাদেশেকে দুটি সাবমেরিন হস্তান্তর চীনেরবাংলাদেশকে দুটি কনভেনশনাল সাবমেরিন হস্তান্তর করেছে চীনা সরকার। দেশে এলে যেগুলো বানৌজা ‘নবযাত্রা’ ও বানৌজা ‘জয়যাত্রা’ নামে নৌবহরে যুক্ত হবে।

দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে আজ সোমবার (১৪ নভেম্বর) এক অনুষ্ঠানে বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে চীনের রিয়ার অ্যাডমিরাল লিউ জি ঝু সাবমেরিন দুটি হস্তান্তর করেন।

বিকেলে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ৭৬ মিটার এগুলো দৈর্ঘ্য ও ৭ দশমিক ৬ মিটার প্রস্থের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন সাবমেরিন দুটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করা। সাবমেরিনগুলো টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করতে সক্ষম।

সাবমেরিন দুটি বাংলাদেশে আনতে ইতোমধ্যে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের যৌথ তত্ত্বাবধানে বাস্তব প্রশিক্ষণ ও ‘সি ট্রায়াল’ সফলভাবে শেষ হয়েছে। ০৩৫ জি ক্লাসের সাবমেরিন দুটি খুব শীঘ্রই বাংলাদেশে এসে পৌঁছাবে এবং আগামী বছরের শুরুতে বানৌজা ‘নবযাত্রা’ এবং বানৌজা ‘জয়যাত্রা’ নামে নৌ বহরে যুক্ত হবে বলে আশা করা যায়। সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে নিজামউদ্দিন বলেন, চীন থেকে দুটি সাবমেরিন সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসাবে যাত্রা শুরু করল। সাবমেরিন দুটি নতুন করে সজ্জিতকরণ ও ক্রুদের প্রশিক্ষণ দেওয়ায় চীন নৌবাহিনীর প্রশংসাও করেন নৌপ্রধান।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com