|
| | | | বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বাবুগঞ্জ, ১৬ নভেম্বর (বাবুগঞ্জ সংবাদদাতা/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রনি বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের ফজলুল হক সিকদারের ছোট ছেলে। ১৬ নভেম্বর বুধবার সকালে বৈদ্যুতিক ছকেটের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ফজলুল হক সিকদারের চার ছেলের মধ্যে সবার ছোট। ১৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টায় তাদের পরিবারের সকলে নাস্তা তৈরীর কাজে ব্যস্ত ছিল। এর ফাঁকে সকলের অজান্তে শিশু রনি ঘরের বৈদ্যুতিক ছকেটের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলে তার শরীর বিদ্যুতায়িত হয়। রনির চিৎকার শুনে ঘরের সকলে টের পেয়ে জ্ঞানহীন অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎকসক রনিকে মৃত বলে ঘোষনা করেন।
–
(আমাদের বরিশাল ডটকম/বাবুগঞ্জ/সাই/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |