Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১২:১৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে হিজবুত তওহীদের ২ সদস্য আটক
২৩ November ২০১১ Wednesday ৮:০১:৩১ AM
Print this E-mail this

বাকেরগঞ্জে হিজবুত তওহীদের ২ সদস্য আটক


বাকেরগঞ্জ, ২৩ নভেম্বর (বাকেরগঞ্জ সংবাদদাতা/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাকেরগঞ্জ থেকে হেযবুত তওহীদের সদস্য সন্দেহে ২ জনকে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা হলো- পটুয়াখালী জেলার বল্লভপুর গ্রামের মোজাম্মেল তালুকদারের ছেলে নজরুল ইসলাম (৩১) ও তুষখালী গ্রামের সালাম মাতুব্বরের ছেলে সোহাগ (১৮)। ২২ নভেম্বর মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ডের মেঘনা বাস কাউন্টারের সামনে থেকে কাদের আটক করে র‌্যাব।

তাদের কাছ থেকে ৬ টি দাজ্জাল ইহুদী খ্রিষ্টান সভ্যতা লেখা বই, ১২ টি হেজবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা চটি বই, ৩ টি জেহাদ লেখা চটি বই, ৬ টি দাজ্জাল ভিডিও সিডি, তওহীদ লেখা ৫ টি পত্রিকা, ৩৫ টি লিফলেট উদ্ধার করা হয়েছে। ২২ নভেম্বর মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় এই উদ্ধার ও আটক অভিযান করা হয়েছে বলে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

র‌্যাব সুত্র জানিয়েছে, র‌্যাবের একটি টহল দল বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ড মেঘনা কাউন্টারের সামনে উগ্র ধর্মীয় চিন্তা সম্বলিত বই, ডিস্ক ও লিফলেট ইত্যাদি বিতরণ এবং প্রচার করার সময় নজরুল ইসলাম ও সোহাগকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬ টি দাজ্জাল ইহুদী খ্রিষ্টান সভ্যতা লেখা বই, ১২ টি হেজবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্যে লেখা চটি বই, ৩ টি জেহাদ লেখা চটি বই, ৬ টি দাজ্জাল ভিডিও সিডি, তওহীদ লেখা ৫ টি পত্রিকা, ৩৫ টি লিফলেট উদ্ধার করা হয়।


(আমাদের বরিশাল ডটকম/বাকেরগঞ্জ/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com