Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৯:৫৭ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » বরগুনায় ৫৫ লাখ টাকার অবৈধ জাল আটক
৮ March ২০১২ Thursday ৩:১৩:২১ PM
Print this E-mail this

বরগুনায় ৫৫ লাখ টাকার অবৈধ জাল আটক


বরগুনা, ৭ মার্চ (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বিষখালী-পায়রা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ৬ মার্চ মঙ্গলবার বিকেল থেকে ৭ মার্চ বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৪৬ হাজার ৪৪০ মিটার অবৈধ জাল আটক করেছে। যার মুল্য ৫৫ লাখ টাকা। বুধবার দুপুরে পাথরঘাটা লঞ্চঘাটের বিষখালী নদীর পাড়ে জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

নৌবাহিনীর দায়িত্বরত কমান্ডার এ এস এম মুছা জানান- তারা তালতলা, মাছের খাল, কালমেঘা, কাকচিড়া, সোনাতলা, সকিনা, লালদিয়া থেকে ১ হাজার ৪৪০ মিটার বেহেন্দী জাল, ১৭ হাজার মিটার মশারী জাল, ১৩ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন।

অপরদিকে পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লে. হারুন অর রশিদ জানান, তারা বিষখালী নদী থেকে ১৫ হাজার মিটার জাল ও ১ লাখ ৫০ হাজার বাগদা পোনা আটক করেছেন।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবব্রত কবিরাজ জানান, তার উপস্থিতিতেই জাল পোড়ানো ও পোনা মাছগুলো বিষখালী নদীতে ছেড়ে দেয়া হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com