Current Bangladesh Time
Saturday November ২৮, ২০২৬ ১০:২৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে হাসপাতালের সাবস্টেশন থেকে তার চুরির চেষ্টা আটক ২
২৮ November ২০২৬ Saturday ৮:৫১:১৩ PM
Print this E-mail this

বরিশালে হাসপাতালের সাবস্টেশন থেকে তার চুরির চেষ্টা আটক ২


নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে লাখ লাখ টাকার বৈদ্যুতিক তার চুরির ঘটনার মধ্যে এবার চুরির চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার ২৮ নভেম্বর সকাল ৬টার দিকে নগরীর চাঁদমারী এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক দুই ব্যক্তি হাসপাতালের সাবস্টেশন কক্ষে প্রবেশ করে বৈদ্যুতিক তার দেখছিলেন। এ সময় হাসপাতালের এক কর্মচারীর সন্দেহ হলে তিনি তাদের হাতেনাতে আটক করেন। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কোতোয়ালি মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানার এসআই মানিক ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের কাউনিয়া বাঁশের হাটখোলা এলাকার হাফেজ হাং ও আখির ছেলে স্বপন হাং এবং পটুয়াখালীর লোহালিয়া এলাকার শামছুল হক ও সাহিদা বেগমের ছেলে সালমান মৃধা।

নগরীর বিভিন্ন স্থানে সম্প্রতি বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে হাসপাতালের সাবস্টেশন থেকে তার চুরির চেষ্টার অভিযোগে দুজন আটক হওয়ায় এ ঘটনার সঙ্গে সাম্প্রতিক চুরির ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

আটক দুজনের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং তারা কোনো চক্রের সঙ্গে জড়িত কি না, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com