Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৮:৫৯ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » মামলা করায় পিরোজপুরে এক যুবকের হাত পা কর্তন
৮ April ২০১২ Sunday ৬:৩৫:১২ PM
Print this E-mail this

মামলা করায় পিরোজপুরে এক যুবকের হাত পা কর্তন


পিরোজপুর, ৮ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): থানায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে মামলার বাদী অহিদ দরানী (২৬) নামে এক যুবকের হাত পা কেটে ফেলেছে মামলার আসামীরা। আহত যুবক বর্তমানে মূমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অহিদ দরানী পান্তাডুবি গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন দরানীর ছেলে। ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলার পান্তাডুবি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিন দরানীর একটি গরু পাশের বাড়ি গেলে প্রতিবেশী মাসুম দরানীর ছেলে মুন্না দরানী গরুটিকে কুপিয়ে মারাত্বক জখম করে। এ ঘটনায় জয়নাল দরানীর ছেলে অহিদ দরানী ৭ এপ্রিল শনিবার বিকেলে এসে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন। থানা থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০ টার দিকে মুন্না দরানী ও মিরাজের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী অহিদকে ধারালো দা দিয়ে কুপিয়ে তার বাম হাত এবং এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। অহিদ দরানীকে মূমূর্ষ অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে আনা হলে সেখান থেকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পুলিশ এ ঘটনায় মিরাজের বাবা ফজলে হক এবং রুবেল নামে দুজনকে গ্রেফপ্তার করেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, অহিদ দরানী শনিবার থানায় এসে তাদের গরু কোপানোর অভিযোগে মামলা করেন। রাতে বাড়ি ফেরার সময় মামলার আসামীরা অহিদকে কুপিয়ে হাত ও পা কেটে ফেলে। এ ঘটনায় অহিদের বাবা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন দরানী বাদি হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ দুজনকে আটক করেছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com