Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৮:৪৭ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রবি শস্যের ব্যাপক ক্ষতি
১০ April ২০১২ Tuesday ২:৩৮:১১ AM
Print this E-mail this

লালমোহনে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রবি শস্যের ব্যাপক ক্ষতি


শিলা বৃষ্টি

লালমোহনে শিলা বৃষ্টি (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

লালমোহন, ৯ এপ্রিল (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ৪শ’ কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হওয়ার সংবাদ পাওয়া গেছে। ৯ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে একটানা ৩ ঘন্টার এ শিলা বৃষ্টি চলতে থাকে।

লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, ওই ইউনিয়নে ৩ শতাধিক কাঁচা ও টিনের ঘর বিধ্বস্থ হয়েছে। এছাড়া ব্যাপক গাছপালা উপড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রবিশস্যের। ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী বাদশা মিয়া জামে মসজিদ, অন্নদ্যা প্রসাদ হাজী আঃ মন্নান জামে মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছে।

ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু জানান, ওই ইউনিয়নে ৭০/৮০টি ঘর বিধ্বস্থ হয়েছে। এছাড়া রবিশস্য ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

পশ্চিম চরউমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ জানান, চর কচুয়াখালী আদর্শগ্রামে ১০/১২ টি ঘর বিধ্বস্থ হয়েছে। এছাড়া পানের বরজ ও রবি শস্য ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, লালমোহনে এবছর মরিচ ৪৫০০ হেক্টর, মুগ ডাল ১৮০০ হেক্টর, চিনা বাদাম ১০৫০ হেক্টর, ভুট্টা ১২০ হেক্টর ও তরমুজ ১৪৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আজকের (৯ এপ্রিল সোমবার) শিলা বৃষ্টিতে এসব রবি শষ্যের প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।


(আমাদের বরিশাল ডটকম/লালমোহন/জজ/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com