Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ২:৫৩ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় টর্নেডোর তান্ডবে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
১১ April ২০১২ Wednesday ১:৩৭:১০ AM
Print this E-mail this

দশমিনায় টর্নেডোর তান্ডবে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত


দশমিনা টর্নেডো

টর্নেডোর তান্ডবে দশমিনার আলীপুরা কলেজের শ্রেণীকক্ষ ও মুল ভবন এভাবে উড়িয়ে নিয়ে যায় (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

দশমিনা, ১০ এপ্রিল (কামরুল সোহাগ/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দশমিনা উপজেলায় টর্নেডোর ভয়াল তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠানসহ পাঁচ শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত ও ১০ কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি ও ঘুর্ণিঝড় অফিস সূত্রে জানা যায়, ৯ এপ্রিল সোমবার বিকাল ৩টায় দশমিনা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলা বৃষ্টিতে ২শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, ৮০ হেক্টর আংশিক এবং ২০ হেক্টর সম্পূর্ণ ফসলের ক্ষয়ক্ষতি হয়। ১০ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় দশমিনা উপজেলায় আবারো টর্নেডো আঘাত হানলে উত্তর কাঁটাখালী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, আলীপুরা কলেজ, শ্রেণিকক্ষসহ মূল ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এসময় ৩ শতাধিক ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে যায়।

দু’দিনের ঝড়-বৃষ্টি ও টর্নেডোর তান্ডবে ১ হাজার ৩৮৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়। এর মধ্যে ১ হাজার ২৪৫ হেক্টর আংশিক ও ৬০ হেক্টর রবি শস্যের সম্পূর্ণ ক্ষতি হয়। এতে কৃষকদের প্রায় ৬ কোটি ২২ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।


(আমাদের বরিশাল ডটকম/দশমিনা/কাসো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com