পটুয়াখালীতে বরিশাল বিভাগীয় ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
 বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল বিভাগীয় মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
পটুয়াখালী, ১১ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃ প্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল বিভাগীয় মত বিনিময় সভা। ১১ মে শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের আয়োজনে এ মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ও সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী এড. মো. শাহজাহান মিয়া, হুইপ আ.স.ম ফিরোজ, সিটি মেয়র শওকত হোসেন হিরন, সাবেক ছাত্রলীগ নেতা এড. বলরাম পোদ্দার প্রমূখ।
এ মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজারো ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
–
(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |