Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৮:৫৪ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » যৌতুকের জন্য স্ত্রীকে নির্মম নির্যাতন!
১৭ May ২০১২ Thursday ১২:৫৩:৪৫ PM
Print this E-mail this

যৌতুকের জন্য স্ত্রীকে নির্মম নির্যাতন!


গৃহবধূ আসমা

কলাপাড়ায় নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ আসমা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া :: শরীরের গলায়, পিঠে, বুকে, নিম্নাঙ্গে ক্ষত ও শরীরের বিভিন্ন জায়গায় জমাট বেধে রয়েছে কালো ছোপ ছোপ রক্ত। সারা শরীরে আঘাতের কারনে নড়তেও পারছেন না তিনি। এভাবে প্রায় পুরো শরীর জুড়ে জখমের চিহ্ন নিয়ে আসমা বেগম (২৮) এখন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসমার অভিযোগ, স্বামী আযাদ বেপারীর নির্যাতনে তাঁর এ অবস্থা।

আসমার জানালেন, যৌতুকের দাবীতে ১৩ মে রবিবার বেধড়ক মারধর লাঠিপেটা শেষে মধ্যরাত থেকে পাঁচ ঘন্টা রাস্তায় বিদ্যুতের খুঁটির সঙ্গে দুই হাত রশি দিয়ে বেধে রাখা হয় তাকে। চারঘন্টা পরে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে পুলিশে খবর দেয়। থানা পুলিশ স্বামী আযাদ বেপারীকে থানায় ডেকেও নেয়। কিন্তু থানায় বসেও সে (আযাদ বেপারী) আসমাকে হুমকি দেয়। বলা হয় এটি পারিবারিক ব্যাপার। সেসময় পুলিশও সালিশে ফয়সালা করতে বলে দেয়।

এরপর স্থানীয় ইউপি সদস্য ছোবাহান বিশ্বাস এলাকার লোকের সহায়তায় গুরুত্বর জখম আসমাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে ১৬ মে বুধবার দুপুরে স্বামী আযাদ বেপারী আসমাকে ছিনিয়ে নিতে আসে। অন্যান্য রোগীরা বাঁধা দেয়ায় তা সফল হয়নি। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় একেকটি মুহুর্ত কাটছে আসমার।

কলাপাড়া পৌর শহরের নাছনাপাড়া চৌরাস্তা এলাকায় বসবাস এই আসমার। বিয়ের ১৪ বছরে অন্তত সাড়ে তিন শ’ বার মারধর করা হয়েছে আসমাকে। শরীরের গোপন অঙ্গ থেকে শুরু করে নিম্নাঙ্গে আঘাতের চিহ্ন দেখে ডাক্তাররা পর্যন্ত শিউরে উঠেছেন। কালো ছোপ ছোপ রক্ত জমাট বেধে আছে আসমার শরীরের অসংখ্য জায়গায়। ঠিকমতো বসতে পারছেন না। ১২ বছর বয়সী একমাত্র ছেলে সপ্তম শ্রেণী পড়ুয়া মেহেদীকে নিয়ে হাসপাতালের শয্যায় অসহায়ের মতো চোখের পানি ফেলছে আসমা।

আসমার অভিযোগ, ঘর তোলার জন্য বাবার বাড়ি থেকে সর্বশেষ দুই লাখ টাকা আনতে অস্বীকৃতি জানালে এমন নির্মম নির্যাতন চালায় পাষন্ড স্বামী আযাদ। নাছনাপাড়ায় মুদি দোকানি স্বামী আযাদ, শাশুড়ি হাফেজা বেগম, জা নাসরিন আক্তার রানু ও দেবর হায়দার বেপারী সর্বশেষ বেদম মারধর করলে আসমার জীবন বিপন্ন হয়ে পড়ে। মুন্সিগঞ্জ উপজেলার মিরকিপাড়ায় আসমার পিতা বিল্লাল বেপারী আলুর ব্যবসা করেন।


(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/মেমা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com