Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১০:০৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » পাঁচ মাসে ৬০ হাজার ছাড়ালো ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২২
১৩ June ২০২১ Sunday ১২:৫৩:৩৫ AM
Print this E-mail this

পাঁচ মাসে ৬০ হাজার ছাড়ালো ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২২


আমাদের বরিশাল ডেস্ক রিপোর্টঃ

 বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যু হয়নি।এ নিয়ে পাঁচ মাস ১২ দিনে বিভাগে ৬১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়েছে।

শনিবার (১২ জুন মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি বলেন, ৪০টি উপজেলায় শুরুতে ১৮টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিক্যাল টিম কাজ করেছে। বর্তমানে এলাকা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। এসব অঞ্চলে ৪০৫টি মেডিক্যাল টিম কাজ করছে। এছাড়া বৃষ্টি হওয়ায় ডায়রিয়ার সংক্রমণের হার কমে এসেছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানায়, ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত বরিশালে আট হাজার ৩৫৩ জন, পটুয়াখালীতে ১২ হাজার ১৯৯ জন,ভোলায় ১৬ হাজার ১৯৮ জন, পিরোজপুরে আট হাজার ৫৪৮ জন, বরগুনায় নয় হাজার ১৯৯ জন, ঝালকাঠিতে ছয় হাজার ৪৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বিভাগে এখন পর্যন্ত ২২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশালের ছয় জন, পটুয়াখালীর আট জন, ভোলার দুই জন, পিরোজপুরে একজন এবং বরগুনার পাঁচ জন। আক্রান্তের মধ্যে ৬০ হাজার ৬৪৮ জন সুস্থ হয়েছেন।

বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ডায়রিয়া মোকাবিলায় পর্যাপ্ত আইভি স্যালাইন মজুত আছে। এর মধ্যে এক হাজার সিসির ৬৫ হাজার ১৮৯ পিস এবং ৫০০ সিসির ৩৪ হাজার ৬২৪ পিস স্যালাইন মজুত আছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com