Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৫:০৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু, ৩ শতাধিক চিকিৎসাধীন
১৬ July ২০২১ Friday ১১:৩৮:৪২ PM
Print this E-mail this

শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু, ৩ শতাধিক চিকিৎসাধীন


নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে আরও ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৩ শতাধিক রোগী।

অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তুলনায় সব শেষ করোনা শনাক্তের হার ছিলো ৬৮.৬১ ভাগ। 

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৪৯ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

বিগত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৭ জন রোগীর। তাদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন কর্তৃপক্ষ।

সব শেষ শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩০৩ জন রোগী। করোনা ওয়ার্ডে শয্যা সংখ্যা ৩শ টি।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। আরও অন্তত ৫০ জন রোগীর স্বজন তীর্থের কাকের মতো তাকিয়ে আছেন আইসিইউ বেড খালী হওয়ার আশায়। 

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত বৃহস্পতিবার রাতের সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৮.৬১ ভাগ।

গত বছর মার্চের পর থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ৮৮৭ জন রোগীর মৃত্যু হয়। যার মধ্যে ২৪৩ জনের করোনা পজেটিভ। 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com