Home » সারা বিশ্ব » স্বাস্থ্য » মহামারি মোকাবেলা পরীক্ষায় বিশ্ব ব্যর্থ হয়েছে: ডব্লিউএইচও প্রধান
২১ July ২০২১ Wednesday ৮:৩৩:৩২ PM
মহামারি মোকাবেলা পরীক্ষায় বিশ্ব ব্যর্থ হয়েছে: ডব্লিউএইচও প্রধান
অনলাইন নিউজ ডেস্কঃ
ডব্লিউ এইচ ও প্রধানঃ টেড্রোস আধানম গেব্রেইয়েসুস
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, ‘মহামারি মোকাবেলা পরীক্ষায় বিশ্ব ব্যর্থ হয়েছে। ভ্যাকসিনের অসম বণ্টন এই সঙ্কটকে আরও গুরুতর করার ঝুঁকি তৈরি করেছে। তবে মহামারি-ক্লান্ত বিশ্বের কাছে এবারের অলিম্পিক একটি ‘আশার বার্তা’ হতে পারে।’ সম্প্রতি জাপানের রাজধানী টোকিও’র বিলাসবহুল একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক অধিবেশনে তিনি একথা বলেন।
গেব্রেইয়েসুস আরও বলেছেন, ‘বিশ্বে ৪০ লাখের বেশি মানুষ মারা গেছেন এবং মৃত্যু অব্যাহত আছে। ইতোমধ্যে এই বছরে মৃত্যুর সংখ্যা গত বছরের মোট মৃত্যুর তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। মহামারির হুমকি সর্বত্র শেষ না হওয়া পর্যন্ত কেউই মুক্ত নয়। যদি কেউ মনে করেন যে, মহামারি ফুরিয়ে গেছে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।’
এসময় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের মাস্ক পরিহিত দেখা গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মুখে তা দেখা যায়নি। বক্তৃতা শেষে টেড্রোসের হাতে অলিম্পিকের একটি প্রতীকী মশাল তুলে দেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাচ।
২০১১ সালে ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হওয়া ফুকুশিমায় অলিম্পিকের ক্রীড়া কর্মসূচির উদ্বোধন হয়েছে। টোকিও অলিম্পিক আগামী শুক্রবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে।করোনাভাইরাসের উল্লম্ফনের কারণে জাপানের রাজধানীতে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ডব্লিউএইচও প্রধান বলেছেন, ‘বিশ্বের মাত্র ১০টি দেশে করোনাভাইরাসের ৭৫ শতাংশ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। কেউ কেউ খুলছে আবার কেউ কেউ লকডাউনে যাচ্ছে। এটি এমন একটি জিনিষ; যা নরকের আগুনের মতো। আপনি যদি এর একাংশ নিভিয়ে ফেলেন অন্য অংশ জ্বলতে থাকবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান