ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য ম. মহিউদ্দিন খান দিপু (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকায় একটি হাসপাতালে তিনি মারা যান। আগামীকাল উপজেলার বাসস্ট্যান্ডে নিজের প্রতিষ্ঠিত আল ফালাহ জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ম. মহিউদ্দিন খান দিপু ভাণ্ডারিয়া পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহতাব উদ্দিন টুলু খানের বড় ছেলে। দিপু খান মৃত্যুকালে মা, ভাই-বোন, স্ত্রী, এক কন্যা রেখে গেছেন।
দিপু খানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ভাণ্ডারিয়া উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে জেলা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষ বেদনায় ভেঙে পড়েন এবং তারা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যু’র আগ মুহুর্তেও তিনি দলের সাথে কাজ করে গেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)