Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৪:০৮ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটায় নির্মানাধীন দোকানের ওয়ালের ভিম ভেঙ্গে দুই শ্রমিকের মৃত্যু
৪ November ২০২৪ Monday ৬:১৮:৪৪ PM
Print this E-mail this

কুয়াকাটায় নির্মানাধীন দোকানের ওয়ালের ভিম ভেঙ্গে দুই শ্রমিকের মৃত্যু


সৈয়দ রাসেল, কলাপাড়া (পটুয়াখালী)পটুয়াখালীর কুয়াকাটায় সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় দোকানের ভিম ভেঙ্গে দুর্ঘটনা ঘটে। নির্মানাধীন একটি দোকানের ওয়ালের ভিম ভেঙ্গে মাথায় পরে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত আবুবক্কর পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ও কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের ওয়ালের ভিম ভেঙ্গে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।মহিপুর থানার (ওসি) তদন্ত মো. নোমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com