Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১:২১ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় মাদক সেবনকালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
১১ November ২০২৪ Monday ১২:৪৮:৪৯ PM
Print this E-mail this

পাথরঘাটায় মাদক সেবনকালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় মাদক সেবনকালে পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলার শ্রমিকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তালতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পাথরঘাটা থানা পুলিশের ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান সোহেল পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিনের ছেলে। তিনি পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। হেলাল কাজী পাথরঘাটা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাতেমপুর এলাকার কালাম কাজীর ছেলে। তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

ওসি মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তালতলা এলাকায় মুস্তাফিজুর রহমান সোহেলের বাসায় অভিযান চালায়। সেখানে সোহেল তার এক সহযোগীসহ মাদকসেবন করছিলেন। এ অবস্থায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫টি ইয়াবা ও মাদকসেবন করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com