Current Bangladesh Time
Friday July ১৭, ২০২৬ ২:৩৪ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ
১২ November ২০২৪ Tuesday ৫:৫৮:০৭ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরাল-ধামুরা পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা ৫জন ক্ষুদ্রব্যবসায়ীর দোকান ভেঙ্গে ফেলে দখল করে পাকা ভবন নির্মান করার অভিযোগ উঠেছে একই এলাকার গোলাম কিবরিয়া সিকদার ও তার ছেলে শাহিন শিকদারের বিরুদ্ধে। পাকা ভবনের কাজ বন্ধের জন্য স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেরাল-ধামুরা পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা সড়কের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন সংলগ্ন সড়কের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা ঘরতুলে প্রায় ৩০ বছর ক্ষুদ্র ব্যবসা করে আসছে, কবির হোসেন হাওলাদার, আল আমীন আকন, আবুসালে জুয়েল, হুমায়ুন সরদার ও মাইনুল আকন।

তাদের দোকান ঘর ভেঙ্গেফেলে দখল করে পাকা ভবন নির্মাণ করছেন একই উপজেলার মিশ্রিপাড়া গ্রামের এলাকার প্রভাবশালী গোলাম কিবরিয়া সিকদার ও তার ছেলে শাহিন শিকদার। এছাড়াও গোলাম কিবরিয়া সিকদার ও তার ছেলে শাহিন শিকদার চারটি দোকান ঘর নির্মাণের জন্য ফ্লোরের ঢালাই কাজ সম্প্রতি শেষ করেছে।

এব্যাপারে ক্ষুদ্র ব্যবসায়ী কবির হোসেন হাওলাদার, আল আমীন আকন, আবুসালে জুয়েল, হুমায়ুন সরদার ও মাইনুল আকন সাংবাদিকদের বলেন, আমরা সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় টিনের ঘরতুলে ৩০বছর ধরে আমরা ব্যবসা করে আসছি। এলাকার প্রভাবে কিবরিয়া সিকদার ও তার ছেলে শাহিন শিকদার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে তারা পাকা ভবন নির্মাণ করছেন।

এব্যাপারে অভিযুক্ত গোলাম কিবরিয়া সিকদার বলেন, আমার জায়গার আমি দোকান ঘর নির্মাণ করছি। কতিপয় ব্যক্তি আমাকে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন বলেন, পানি উন্নয়ন বোর্ড তাদের জায়গাটি নির্ধারন করার পরে, আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে আমার কতৃপক্ষ আমাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এব্যাপারে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো.মোহাইমিনুল ইসলাম আবীর সাংবাদিকদের বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে আমি সরেজমিন দেখার জন্য লোক পাঠিয়েছি। পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য তাদের চিঠি দেওয়া হবে ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com