Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:৩২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় ডাকাতের হাতে গৃহকর্ত্রী খুন, এলাকায় আতঙ্ক 
১৪ November ২০২৪ Thursday ৩:০৪:৩৬ PM
Print this E-mail this

বামনায় ডাকাতের হাতে গৃহকর্ত্রী খুন, এলাকায় আতঙ্ক 


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলায় ডাকাতি করার সময় মোসা. ফাতেমা (৬৮) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা করে রেখে গেছে ডাকাতদল। এমন খবরে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। 

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাকচিড়া গ্রামের জমাদ্দার বাড়িতে খোরশেদ-ফাতেমা দম্পতির বসতঘরে এ ঘটনা ঘটে।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই জলিলুর রহমান। 

জানা গেছে, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে বসবাস করতেন খোরশেদ জমাদ্দার ও তার স্ত্রী মোসা. ফাতেমা। প্রতিদিনের মতো গত রাতেও তারা বাসায় নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে লুট করে। তবে সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত কত পরিমাণ টাকার মালামাল ডাকাতি হয়েছে তা জানা যায়নি। ডাকাতরা চলে যাওয়ার সময় গৃহকর্ত্রীকে হত্যা করে রেখে যায়। এলাকাবাসীর ধরণা ডাকাতদের চিনে ফেলায় হয়ত ফাতেমাকে হত্যা করেছে তারা।  

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাতেমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com