Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ৩:২৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ভারতের মিডিয়ায় অপপ্রচার চলছে, আপনারা প্রতিবাদ করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৪ November ২০২৪ Thursday ৫:৩৭:২২ PM
Print this E-mail this

ভারতের মিডিয়ায় অপপ্রচার চলছে, আপনারা প্রতিবাদ করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা


নগর প্রতিনিধি:

ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এজন্য দেশের গণমাধ্যমকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ আহ্বান জানান। 

গত ১২ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কথিত গণমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র ইউটিউব চ্যানেলে ‘চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে? মাউন্টব্যাটেন- নেহেরুর ভুল ঠিক করার সময় এসেছে? ভারতের হস্তক্ষেপ জরুরি?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার হয়। যেখানে উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে বেজায় উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘চট্টগ্রাম স্ট্র্যাটিজিক্যালি (কৌশলগতভাবে) বেশ গুরুত্বপূর্ণ। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামসহ উত্তর-পূর্ব ভারত লাগোয়া যে অঞ্চল রয়েছে তাহলো চট্টগ্রাম। উত্তরপূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্রপথ নেই। আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয়। অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য। তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটা কমে যাবে। ’

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে অবশ্যই প্রতিবাদ জানানো হবে, আর প্রতিবাদের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে। কারণ অন্য দেশকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় স্ট্রং একটি প্রটেস্ট লেটার (কড়া প্রতিবাদলিপি) তাদের (ভারতকে) দেওয়ার জন্য বলা হবে।  

তিনি বলেন, শুধু এই একটা বিষয় নয়- ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্পর্কে অপপ্রচার করছে, এ ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, তারা যাতে মিথ্যে রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি।  

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা সত্য রিপোর্ট দেন, আমরা যদি কোনো ভুল করি, আপনারা বলেন আমরা সেটা র‌্যাক্টিফাই (সংশোধন) করবো। আমার ভেতরে কোনো রকম দুর্নীতি থাকলে, আপনারা বলুন আমার উত্তর দিতে দ্বিধা নেই। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট আপনারা দেবেন না, কারণ মিথ্যা বিষয়টি একটা সময় প্রকাশ পাবেই। 

ভারতীয়দের মিথ্যা রিপোর্ট প্রচারের বিষয়টি এখন সবাই জানে মন্তব্য করে উপদেষ্টা বলেন, এখন এমন অবস্থা, তারা সত্য রিপোর্ট দিলে সেটাও সবাই বলবে মিথ্যা রিপোর্ট। আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন, আর আপনারাই এ ব্যাপারে আমাদের বড় শক্তি।  

পুলিশপ্রধান (আইজিপি) মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com