Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৩:৪৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে বাগান থেকে নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’
২৫ November ২০২৪ Monday ৮:৪৫:২৮ PM
Print this E-mail this

ঝালকাঠিতে বাগান থেকে নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে গিরস্তের এক দিনে চোরের ১০ বছরের জেল

ঝালকাঠির সদর উপজেলা থেকে আয়শা বেগম (৫৫ ) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আয়শা বেগম ওই এলাকার মরহুম রশিদ শরিফের স্ত্রী। তার দু’ ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত পরিবারের অভিযোগ, ‘আয়শা বেগমের সাথে তার চাচাত শ্বশুর মালেক শরিফ ও একই বাড়ির জব্বার আলীর জমি নিয়ে বিরোধ ছিল। এ কারণে তাকে একা পেয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে একটি বাগানে নিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। আয়শা বেগমের দু’ চোখ থেকে রক্ত ঝরছিল। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বরিশালটাইমসকে জানান, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com